1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনায় ঘরের জানালা দিয়ে শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা - Janatar Jagoron

খুলনায় ঘরের জানালা দিয়ে শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
খুলনায় যুবক তানভীর হাসান শুভ গুলিবিদ্ধ মৃত্যু

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় বুধবার রাত ২টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তানভীর হাসান শুভ (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে। স্থানীয়রা দ্রুত আহত শুভকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু বুধবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর হাসান শুভ দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়া এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ পুত্র। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে শুভ কানে হেডফোন দিয়ে নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। একই ঘরে তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং মা ঘুমাচ্ছিলেন।

রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের থাই-এর জানালা দিয়ে তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে। এক গুলি শুভর বাম হাতের পাজরে, আরেকটি মাথার মাঝ বরাবর, এবং একটি তার মায়ের বালিশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সকাল সাড়ে ৬টায় মৃত্যু হয়।

নিহতের ময়না তদন্ত শেষে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্নে আছরবাদ জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের ইচ্ছায় মহল্লার কবরস্থানে দাফন করা হয়। ঘটনাস্থলে দৌলতপুর থানা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..