1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভাঙ্গায় গাছ ফেলে রেললাইন অবরোধ, দুর্ভোগে শত শত যাত্রী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ভাঙ্গায় গাছ ফেলে রেললাইন অবরোধ, দুর্ভোগে শত শত যাত্রী

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
রেললাইন অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তীব্র আন্দোলনে থমকে দাঁড়াল ট্রেন চলাচল। অবরোধকারীদের লাগাতার কর্মসূচির তৃতীয় দিনে এসে অবশেষে বন্ধ হয়ে গেল রেল যোগাযোগও।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেলক্রসিংয়ে বিশাল গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীরা।

ঘটনাটি নিশ্চিত করেন ভাঙ্গা জংশনের স্টেশন মাস্টার সাকিব হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস সকাল ৮টায় ঢাকা থেকে রওনা দেয়। বেলা ১১টার দিকে ট্রেনটির ভাঙ্গা জংশন পার হওয়ার কথা থাকলেও তার আগেই রেললাইনে ফেলা হয় গাছের ব্যারিকেড। এতে মহাসড়কের পাশাপাশি বন্ধ হয়ে যায় ভাঙ্গা উপজেলায় রেল চলাচলও।

স্টেশন মাস্টার সাকিব হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ট্রেনটিকে মকসুদপুর ও নগরকান্দার মাঝামাঝি স্থানে থামিয়ে রাখি। তবে এখনো সেনাবাহিনী, পুলিশ ও ডিজিএফআইয়ের সবুজ সংকেত না আসায় ট্রেনটি এগোতে পারছে না। কাছাকাছি কোনো স্টেশন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী প্রধান রেলপথ অবরোধকারীরা বন্ধ করে দিয়েছেন। যদিও সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ভাঙ্গা অতিক্রম করতে সক্ষম হয়েছে। বর্তমানে ভাঙ্গার সব রুট অচল হয়ে আছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..