মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আজ চাঁপাইনবাবগঞ্জের স্কাইভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টে, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এসএম জিলানী, ও কেন্দ্রনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্র নির্বাহী কমিটির সহ-সভাপতি রাজশাহী বিভাগ টিম প্রধান রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান আবির,এস সময় আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিল হক, সদস্য সচিব বাবর আলি রুম্মন ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান।
আলোচনায় আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার রাষ্ট্র কাঠামোর সম্পর্কে জনগনের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান, সেই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ রাখার তাগিদ দেন।