1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ এবং আহত ১জন। - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ এবং আহত ১জন।

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত
রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনা

মোঃ মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী পাংশায় দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো: সাদ বিশ্বাস (৩০) নামে একজন নিহত এবং আজিম (১৫) নামে একজন আহত হয়েছে। শনিবার ((২৬ জুলাই) সকাল ১০টার দিকে মৌরাট ইউনিয়নের পূর্ব-বাগদুলী কাশেম মহাজনের ভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাস এর ছেলে।
আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনয়নের পূর্ব বাগদুল গ্রামের মো: আকুব্বর এর ছেলে।

জানা যায়, শনিবার সকালে নিহত সাদ মোটর সাইকেল চালিয়ে পাংশা শহরের দিকে আসার সময় বিপরীত মুখি একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ট করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ভাই আবু তালহা বলেন, ফরিদপুর যাবার পথে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষনা করেন।

পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনার সংবাদ পেয়েছি, তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..