1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর বিমানে যান্ত্রিক ত্রুটি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর বিমানে যান্ত্রিক ত্রুটি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত
২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর বিমানে যান্ত্রিক ত্রুটি

মাঝআকাশে বিপদ! যান্ত্রিক ত্রুটিতে ফিরল ২৮৭ যাত্রীর ফ্লাইট
অনলাইন ডেস্ক

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিন্তু মাঝপথে হঠাৎ দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। ফলে বাধ্য হয়ে ফ্লাইটটি আবার ফিরে আসে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

জানা গেছে, দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়। এরপর সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ২৮৭ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে গন্তব্য পরিবর্তন করে পাইলট ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামে ফিরিয়ে আনেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের বিমানটির ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। দরজাটি বন্ধ না হওয়ায় বেড়ে যাচ্ছিল জ্বালানি খরচ। ফলে বিমানটি ঢাকা পৌঁছাতে ঝুঁকি হতে পারে বিবেচনায় চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল গণমাধ্যমকে জানান, ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদেই অবতরণ করেছে এবং যাত্রীদের কেউ আহত হননি। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর-৮ এ রয়েছে। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইট, বিজি-১২২-তে তুলে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..