1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি: কঠোর অভিযান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি: পুলিশ শুরু করেছে কঠোর অভিযান

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি

রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মেতে থাকা শিক্ষার্থীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালাতে শুরু করে। বুধবার (৬ নভেম্বর) পর্যন্ত দুই দিনে ১৯ জনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজশাহী শহরের পদ্মাপাড়ে দেখা যাচ্ছে, স্কুল-কলেজের ইউনিফর্ম পরা কিছু শিক্ষার্থী নিয়মিত আড্ডা দিচ্ছে। এছাড়া, নগরের বড়কুঠি, পাঠানপাড়া, লালনশাহ মুক্তমঞ্চ, শিমলা পার্ক ও পুলিশ লাইন্স এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব শিক্ষার্থীরা আড্ডায় মগ্ন থাকে। তাদের মধ্যে কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ কারণে পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।

এই শিক্ষার্থীদের প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাদের অভিভাবকদের ডেকে এনে বলা হয়, তারা যেন আর কখনও ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা না দেয়। মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ পর্যন্ত ডিবি পুলিশ ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে আরএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পদ্মাপাড়ে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এসব শিক্ষার্থীদের পদ্মাপাড় থেকে আটক করা হয়।

এর আগে, মঙ্গলবার, আরএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মার পাড়ের শিমলা পার্ক থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর, সচেতনতা সৃষ্টি ও কুফলের বিষয়ে আলোচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, কিছু শিক্ষার্থী ক্লাস চলার সময় স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মাপাড়ে আড্ডা দিচ্ছে। এরা কিশোর অপরাধের মতো নানা অপরাধে জড়িত হচ্ছে। কিছুদিন ধরেই এসব অভিযোগ আসছিল, যার পরিপ্রেক্ষিতে আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অভিযানে নির্দেশ দেন।

এ অভিযানের লক্ষ্য হলো পার্ক ও পদ্মাপাড়ে চলমান আড্ডা বন্ধ করা এবং এটি অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..