1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লৌহজংয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

লৌহজংয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত
লৌহজং

লাশ পড়ে মাঠে, কেউ জানে না কে সে!
অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দের বাড়ি এলাকায় একটি স্কুলের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেল পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দারা চন্দের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালের পাশে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পদ্মা সেতু উত্তর থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত তরুণীকে কয়েক দিন ধরেই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে এবং তার আচরণে ভারসাম্যহীনতার লক্ষণ ছিল। তিনি কারো সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেন না এবং পরিচয় সম্পর্কেও কিছু বলতে পারতেন না।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সকল তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আশেপাশের থানায় নিখোঁজ ডায়েরির তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, একটি তরুণীর এমন পরিণতি অত্যন্ত দুঃখজনক। তার পরিচয় শনাক্ত করে যথাযথভাবে দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করা এবং যদি কোনো অপরাধ সংশ্লিষ্টতা থাকে, তাহলে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক—এটাই তাদের দাবি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..