1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ ডিবি পুলিশের সোর্স নজরুলের আতঙ্কে এলাকায় তোলপাড় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ ডিবি পুলিশের সোর্স নজরুলের আতঙ্কে এলাকায় তোলপাড়

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত
সিদ্ধিরগঞ্জ ডিবি পুলিশের সোর্স

নজরুলই কি নতুন ত্রাস? সিদ্ধিরগঞ্জে আতঙ্কের ছায়া!
বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিবি পুলিশের কথিত সোর্স মোহাম্মদ নজরুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, নজরুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায় করে আসছেন।

ভুক্তভোগীরা জানান, নজরুল নিজেকে পুলিশের ঘনিষ্ঠ সোর্স দাবি করে বিভিন্ন সময়ে নিরীহ মানুষকে মাদক কিংবা অবৈধ কার্যকলাপে জড়িত বলে হুমকি দেন এবং মামলা থেকে রক্ষা পেতে মোটা অঙ্কের টাকা দাবি করেন। অনেকে ভয়ে-ভীত হয়ে চুপ থাকলেও সম্প্রতি নজরুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসায় বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় এক ব্যবসায়ীর ভাষ্যে, “নজরুল এসে বলে, ‘ডিবির লোক জানে তুই মাদকের সাথে জড়িত। যদি বাঁচতে চাস, টাকা দিতে হবে।’ কেউ প্রতিবাদ করলে সে ডিবির নাম নিয়ে ভয় দেখায়।”

এদিকে, এলাকাবাসীর মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একজন সাধারণ ব্যক্তি পুলিশের সোর্সের পরিচয় দিয়ে বছরের পর বছর এমন বেপরোয়া কার্যকলাপ চালিয়ে যেতে পারেন, আর কেনইবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না?

এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও দ্রুত তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। তাদের মতে, নজরুলের মতো কথিত সোর্সদের লাগাম টানা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং পুলিশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..