1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবদল নেতার মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবদল নেতার মৃত্যু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত
গাছ থেকে পড়ে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

একটি আম, একটি ডাল, শেষ হলো একটি জীবন!
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মিজানুর রহমান কাজী (৫৫) নামের এক যুবদল নেতার। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর রহমান কাজী ওই গ্রামের মৃত আব্দুর রহমান কাজীর ছেলে এবং যুবদলের চতুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে মিজানুর রহমান নিজ মালিকানাধীন একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ থেকে সরাসরি নিচে পড়ে গুরুতর আঘাত পাওয়ার ফলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

চতুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..