1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২: অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত অনুমোদন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
সরকারি চাকরি

অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সীমা নির্ধারণ করা হয়।

তবে চাকরি থেকে অবসর গ্রহণের বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ, অবসরের বয়স বর্তমান যেটি আছে, সেটিই বহাল থাকবে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।’

উপদেষ্টা পরিষদের আলোচনার মাধ্যমে অধ্যাদেশটি নিম্নরূপে অনুমোদিত হয়েছে।

এর ব্যাখ্যা হলো: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সকল ক্যাডারে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বিসিএস-এর আওতাবহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রযোজ্য নিয়োগবিধি প্রয়োজন অনুযায়ী অভিযোজিত হবে। প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে পূর্বের নিয়োগবিধিই বহাল থাকবে।

এছাড়া, এই অধ্যাদেশ অনুসারে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠন করবে, যার অধীনে একজন প্রার্থী বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে।’

এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ বছর ও মেয়েদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করে সরকারের পর্যালোচনা কমিটি।

১৪ অক্টোবর কমিটির আহ্বায়ক আব্দুল মুয়ীদ চৌধুরী এই সুপারিশটি প্রকাশ করেন এবং সুপারিশের পেছনের কারণ ব্যাখ্যা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..