1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের প্রবেশের চেষ্টা, বাধার মুখে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের প্রবেশের চেষ্টা, বাধার মুখে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
বঙ্গভবনের সামনে বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে দুই শতাধিক মানুষ বিক্ষোভ করছেন। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

সরাসরি দেখা যায়, আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে প্রায় দুই থেকে আড়াই শ বিক্ষোভকারী ভেতরে ঢোকার চেষ্টা করেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮টা ২৫ মিনিটে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর আক্রমণ করার চেষ্টা করেন।

এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেডের পেছনে বঙ্গভবনের দিকে সরে যান। পরে বিক্ষোভকারীরা বঙ্গভবন ও রাজউকের মধ্যবর্তী এলাকা থেকে পুলিশের জলকামান সরিয়ে দেন। উপস্থিত সেনা সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানান। রাত পৌনে ৯টার সর্বশেষ খবর অনুযায়ী, বঙ্গভবন এলাকা জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বিকেল থেকে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়, রাত ৮টার দিকে সড়কের উভয় পাশ বন্ধ করে দেওয়া হয়, যা বঙ্গভবনের আশেপাশে যানজট সৃষ্টি করে।

বিক্ষোভকারীরা কয়েকটি ব্যানারের নিচে আলাদা আলাদাভাবে বিক্ষোভ চালাচ্ছেন। তাদের স্লোগান, ‘এক দফা এক দাবি, চুপ্পু তুই কবে যাবি’। বিক্ষোভকারীদের দাবি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন, তাই তিনি আর রাষ্ট্রপতির পদে থাকার যোগ্য নন।

‘রক্তিম জুলাই ২৪’ ব্যানারে বিক্ষোভকারীদের একজন সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার পদত্যাগের আড়াই মাস পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলছেন, তিনি পদত্যাগপত্র পাননি। এর মাধ্যমে তিনি নৈতিকভাবে রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। একমাত্র সমাধান তার পদত্যাগ। তিনি পদত্যাগ করলেই তারা রাজপথ থেকে সরে যাবেন, নইলে রাজপথ ছাড়বেন না।

‘ছাত্রজনতার ঐক্যমঞ্চ’ ব্যানারে বিক্ষোভকারীদের পক্ষ থেকে আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার ‘দোসর’। শেখ হাসিনাকে ফিরে আসার সুযোগ দিতে রাষ্ট্রপতি বলেছেন, পদত্যাগ হয়নি। সাহাবুদ্দিন পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..