1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পূজা আসলে একটি মহল সুযোগ নিতে চায়: আহমাদুল্লাহর বক্তব্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

পূজা আসলে একটি মহল সুযোগ নিতে চায়: আহমাদুল্লাহর বক্তব্য

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত
আহমাদুল্লাহর বক্তব্য

পূজা আসলেই একটি গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়ে বিশেষ সুবিধা নিতে চায়, এমন মন্তব্য করেছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। আজ মঙ্গলবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ‘দূর্গাপূজায় কোনও অসাধু মহল যেন কোনো রকমের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা না করে, এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের সম্প্রীতির ওপর যেন কোনো ধরনের আঘাত না আসে, সেই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

পোস্টের মন্তব্যের ঘরে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘পূজা এলেই একটি গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে বিশেষ সুবিধা হাসিল করতে চায়। কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী যেন পরিস্থিতি জটিল করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, ফলে সনাতন ধর্মাবলম্বীদের জন্য টানা রবিবার পর্যন্ত চার দিনের ছুটি নিশ্চিত হলো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..