1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কোনো কিছু দ্রুত শিখবেন, সহজ ও কার্যকর উপায়ে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

কোনো কিছু দ্রুত শিখবেন, সহজ ও কার্যকর উপায়ে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
সহজ ও কার্যকর
this is a collected or created picture for Janatar Jagoron news.

গবেষণা অনুযায়ী, শেখার ক্ষেত্রে মাঝেমধ্যে ছোট ছোট বিরতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শেখার সময় মাত্র ১০ সেকেন্ডের বিরতিতেই মস্তিষ্ক শেখা বিষয়গুলো নিয়ে নতুনভাবে চিন্তা করার এবং সেগুলো সঠিকভাবে সাজানোর সুযোগ পায়। এই প্রক্রিয়া দক্ষতা অর্জনের ক্ষমতা বাড়িয়ে তোলে এবং শেখার মান উন্নত করে। ফলে কাজ শেখা আরও দৃঢ় এবং দীর্ঘস্থায়ী হয়।

বিরতির সময় মস্তিষ্ক কিন্তু বসে থাকে না। বরং এটি শেখা বিষয়টি নিয়ে আগের চেয়েও ২০-৩০ গুণ বেশি দ্রুতগতিতে কাজ করতে শুরু করে। এই চিন্তাগুলো কখনো সামনে থেকে, আবার কখনো উল্টো দিক থেকে শুরু হয়। এক কথায়, বিরতির সময় মস্তিষ্ক ‘রিওয়াইন্ড’ ও ‘রিভিউ’ করার মাধ্যমে শেখা বিষয়গুলো আরও গভীরভাবে উপলব্ধি করে। ফলে শেখার বিষয়টি মস্তিষ্কের সঙ্গে আরও মজবুতভাবে সংযুক্ত হয়।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি পিয়ানো বাজানো বা টেনিস খেলা শিখছেন। কিছুক্ষণ অনুশীলনের পর আপনি যদি অল্প কিছুক্ষণের বিরতি নেন, তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলো আরও তীব্র গতিতে কাজ করতে থাকে। আপনার শেখার সময় যা যা করেছেন, মস্তিষ্ক সেগুলো মনে মনে আবার অনুকরণ করতে থাকে। অর্থাৎ, আপনি বিশ্রাম নিচ্ছেন বটে, কিন্তু আপনার মস্তিষ্ক শেখার কাজটি চালিয়ে যাচ্ছে। এটি আপনার নতুন শেখা বিষয়গুলোর ভুলত্রুটি ধরিয়ে দেয় এবং পরবর্তী চেষ্টায় কাজের মান উন্নত করে।

অবিরাম শেখার চেষ্টায় মস্তিষ্ক যখন বিরতি পায় না, তখন এটি সঠিকভাবে তথ্য সাজানোর সময় পায় না। কিন্তু বিরতির মাধ্যমে মস্তিষ্ক শেখা তথ্যগুলো পুনরায় সাজায় এবং সংশ্লিষ্ট স্নায়বিক পথগুলো আরও শক্তিশালী করে। একে একটি শক্ত ভিত্তি তৈরির সঙ্গে তুলনা করা যায়। অনুশীলন নতুন নতুন ইট তৈরি করে, আর বিরতি সেই ইটগুলোর মধ্যে সিমেন্ট লাগানোর কাজ করে।

শেখার ক্ষেত্রে কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করতে পারেন:

  • কাজকে ছোট ছোট অংশে ভাগ করে চর্চা করুন। প্রতিটি অংশের জন্য কয়েক মিনিট সময় দিন।
  • অল্প সময়ের বিরতি নিন। ১০–১৫ সেকেন্ডের বিরতি আপনার মস্তিষ্ককে নিজের মতো কাজ করতে সহায়তা করবে।
  • এই প্রক্রিয়া বারবার অনুশীলন করুন।

পদ্ধতিটি শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সৃজনশীল কাজ বা অন্য যেকোনো শেখার ক্ষেত্রেই সমান কার্যকর। এটি শেখার ক্লান্তি কমায় এবং দ্রুত অগ্রগতিতে সাহায্য করে।

আমাদের মস্তিষ্ক কীভাবে শেখে, সেটি জানলে শেখার কৌশল এবং অনুশীলনের ধরনেও পরিবর্তন আনা সম্ভব। গবেষণাটি বলে যে মাঝে মাঝে কোনো কাজ না করাও শেখার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

তাই, পরবর্তী সময়ে যখন কিছু শিখতে বসবেন, মনে রাখবেন যে মাঝেমধ্যে থেমে যাওয়াও শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কখনোই ফাঁকি দেওয়ার নামান্তর নয়, বরং কার্যকর শেখার একটি স্মার্ট উপায়।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..