1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরমে পাকা পেঁপে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

গরমে পাকা পেঁপে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত
পাকা পেঁপে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

পুষ্টিবিদদের মতে, পেঁপে প্রাকৃতিকভাবে ভিটামিন ও খনিজের ভাণ্ডার, যার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ই, ক্যারোটিনয়েড, ফাইবার, পটাশিয়ামসহ আরও উপকারী উপাদান।

নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস শরীরের জন্য নিয়ে আসে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। বিশেষ করে গরমকালে ত্বকের যত্নে এটি অত্যন্ত কার্যকর। এ সময় হজমশক্তি বাড়াতে পাকা পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত পেঁপে খাওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-

১। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ: পাকা পেঁপেতে বিদ্যমান ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসারের মতো কঠিন রোগ প্রতিরোধে সহায়ক। এছাড়াও, এতে থাকা ক্যারোটিনয়েড, ভিটামিন সি ও ই ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

২। হজমে সহায়তা: পাকা পেঁপে মুখের রুচি ফিরিয়ে আনে, ক্ষুধা বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। এতে গরমের সময় হজমশক্তি বজায় থাকে। পাইলসের সমস্যা প্রতিরোধেও পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: পেঁপেতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সংক্রমণ প্রতিরোধে এটি সহায়ক।

৪। ওজন কমাতে সহায়ক: পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি উপকারী।

৫। হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়ক: পাকা পেঁপেতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। হৃৎপিণ্ড ভালো রাখতে প্রাকৃতিকভাবে পটাশিয়ামের এ উৎস বেশ কার্যকর।

৬। ত্বকের উজ্জ্বলতা ও বয়স কমাতে: নিয়মিত পাকা পেঁপে খেলে ত্বকের পুষ্টি বজায় থাকে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং উজ্জ্বলতা ধরে রাখে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..