1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশের ৯ বছরের মুগ্ধর বিশ্বচমক: দাবার কিংবদন্তি কার্লসেনকে হারালেন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বাংলাদেশের ৯ বছরের মুগ্ধর বিশ্বচমক: দাবার কিংবদন্তি কার্লসেনকে হারালেন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত
দাবার বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী মুগ্ধ
this is a collected or created picture for Janatar Jagoron news.

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং দাবার বিশ্বসেরা তারকাদের একজন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে বুলেট গেমে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের ৯ বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ।
অনলাইন দাবা প্ল্যাটফর্ম চেস ডট কমে আয়োজিত হয়েছিল এই ম্যাচ। তাদের খেলা ছিল বুলেট গেম, যেখানে এক মিনিটেই খেলার ফল নির্ধারণ হয়। এই ধরনের গেমে কার সাথে কার খেলা হবে, তা আগে থেকে জানা সম্ভব নয়। সিস্টেমের মাধ্যমে এলোমেলোভাবে প্রতিপক্ষ বেছে নেওয়া হয়। সেভাবেই সৌভাগ্যক্রমে মুগ্ধের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে কিংবদন্তি দাবাড়ু কার্লসেনের নাম। এই বিরল সুযোগ কাজে লাগিয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছে মুগ্ধ।

৯ বছর বয়সী মুগ্ধ ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এত কম বয়সেও সে ইতিমধ্যেই নিজেকে বিভিন্ন বয়সভিত্তিক দাবায় প্রমাণ করেছে। সে বাংলাদেশ অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সবাইকে চমক দেখিয়েছে। এছাড়া গত ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবায়ও অংশ নিয়েছিল সে।

চেস ডট কম একটি জনপ্রিয় অনলাইন দাবা প্ল্যাটফর্ম। সাধারণত এখানে নিজের প্রোফাইল থেকেই খেলা হয়। তবে মুগ্ধের নিজস্ব প্রোফাইল না থাকায় তার কোচ নাঈম হকের প্রোফাইল ব্যবহার করেই খেলা হয়েছিল।
নাঈম হক এক গণমাধ্যমকে বলেন, “আমি মুগ্ধকে দাবা শেখাই। ও সব সময় অনলাইনে খেলার জন্য আগ্রহী থাকে। আমি বললাম, আমার আইডি দিয়ে খেলতে পারো। কিছুক্ষণ পর হঠাৎ ফোন করে জানায় যে কার্লসেনকে হারিয়েছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। পরে ও খেলার স্ক্রিনশটসহ সব তথ্য পাঠিয়েছিল।”

নাঈমের মতে, মুগ্ধর মধ্যে ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হওয়ার সকল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “ওর মধ্যে প্রচুর প্রতিভা আছে। অনেক আধুনিক দাবাড়ুর তুলনায় ও অনেক এগিয়ে আছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..