1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আইপিএলে নাম দেওয়ার আগে এবার নতুন করে ভাববেন সাকিব - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আইপিএলে নাম দেওয়ার আগে এবার নতুন করে ভাববেন সাকিব

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পঠিত
সাকিব

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়ার ঘটনার প্রভাব এখনো কাটেনি বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। এই পরিস্থিতিতেই আইপিএল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আইপিএলের নিলামে নাম দেওয়ার আগে বিষয়টি আরও গভীরভাবে বিবেচনা করবেন।

মুস্তাফিজকে কেন্দ্র করে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, তা শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ থাকেনি; দুই দেশের ক্রীড়া ও প্রশাসনিক পরিমণ্ডলেও উত্তেজনার সৃষ্টি করেছে। নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে জানিয়েছে, তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত যেতে আগ্রহী নয়। বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এই অনিশ্চিত বাস্তবতায় আইপিএল নিয়ে আগের মতো নিশ্চিন্ত নন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত না হওয়া যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনি আগামী মৌসুমে আইপিএলের নিলামে নিজের নাম তোলার বিষয়েও তিনি আর তাড়াহুড়ো করতে চান না।

২০২৬ সালের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে বাংলাদেশের আরও চারজন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত নিলামে কেবল মুস্তাফিজ ও তাসকিনের নামই ওঠে। এর মধ্যে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতির কারণে আইপিএলে খেলার সুযোগ হারান এই অভিজ্ঞ বাঁহাতি পেসার।

এই ঘটনাই সাকিবকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“মুস্তাফিজ ভাইকে ঠিক কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, এর নির্দিষ্ট কারণ আমাদের কেউই জানি না। হয়তো এর পেছনে রাজনৈতিক কিছু বিষয় রয়েছে। তবে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকা উচিত নয়।”

তিনি আরও বলেন,
“একজন ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার আগ্রহ থাকাই স্বাভাবিক। সেই কারণেই আমরা নিলামে নাম দিই। কিন্তু ভবিষ্যতে নাম দেওয়ার আগে এজেন্টের সঙ্গে এবং দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব—নাম দেব কি দেব না।”

মুস্তাফিজ ইস্যুর প্রেক্ষাপটে সাকিবের এই বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মনোভাবেও ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..