শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
আইসিসি প্রকাশ করেছে পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ। নতুন র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে নাসুম আহমেদ ৮৭ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় প্রথম একশজনের মধ্যে প্রবেশ করেছেন। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ৪৪তম স্থানে অবস্থান করছেন।
তানজিম সাকিব ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন। শরিফুল ইসলাম ২১ ধাপ উন্নতি করে যৌথভাবে ৪৯তম স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে আছেন মুস্তাফিজ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাইফ হাসান ১৭ ধাপ উন্নতি করে ১৮তম স্থানে পৌঁছেছেন। তানজিদ তামিম ৬ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন। পারভেজ ইমন ও শামীম পাটোয়ারী যথাক্রমে ১৮ ও ৮ ধাপ এগিয়ে ৫৩তম ও ৯১তম স্থানে উঠে এসেছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা সবার ওপরে। বোলারদের তালিকায় ভারতের ভারুন চক্রবর্তী প্রথমে। আফগান তারকা লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরে এসেছেন।