1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান অধিনায়ক হাত মেলাননি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান অধিনায়ক হাত মেলাননি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
ভারতীয় অধিনায়ক হাত না মেলায় পাকিস্তান বিরক্ত

অনলাইন ডেস্ক ,

এশিয়া কাপে ছেলেদের মতো নারী ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান–ভারত ম্যাচে অধিনায়করা একে অপরের সঙ্গে হাত মেলাননি। রোববার (৫ অক্টোবর) কলম্বোর মাঠে নারী বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে ভারত অধিনায়ক হারমনপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা মুখোমুখি হলেও স্বাভাবিক অভিবাদন কার্যক্রম ছিল না। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার খেললেও দুই অধিনায়ক একবারও হাত মেলাননি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রাও একে অপরকে স্বাগত জানায়নি।

ছেলেদের পর এবার মেয়েদের ক্রিকেটেও ভারত–পাকিস্তান একই অবস্থা বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন, ‘শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অপরিবর্তিত।’ নারী ক্রিকেটে সাদা বলে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ২৭ বার, যেখানে ভারত এগিয়ে ২৪-৩ ব্যবধানে। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১১টি ম্যাচে ভারত অপরাজিত, পাকিস্তানের তিনটি জয় শুধুমাত্র টি-টোয়েন্টিতে।

পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে নিয়মিত উইকেট হারিয়ে তারা জুটি গড়ে উঠতে পারেনি। ফাতিমা ও ডায়ানা ভালো বল করলেও অন্যরা তেমন অবদান রাখতে পারেননি। কলম্বোয় আবারও মাঠে নামাই পাকিস্তানের একমাত্র সম্ভাব্য সুবিধা হতে চলেছে, কারণ ভারত এই মাঠে দীর্ঘদিন খেলেনি এবং হারমনপ্রীতদের কাছে এটি নতুন অভিজ্ঞতা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..