1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশকে ৯২ রানে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বাংলাদেশকে ৯২ রানে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত
আফগানিস্তান

আফগানিস্তানের ক্রিকেট দলে রহস্যময় বোলিংয়ের কারণে ‘নতুন মুজিব’ হিসেবে খ্যাতি পেয়েছেন আল্লাহ গজনফর। কেন তাঁর এই উপাধি, তা আজ আবারও প্রমাণ করলেন। তাঁর বোলিং পরিসংখ্যান দেখুন: ৬.৩–১–২৬–৬! গজনফরের বিধ্বংসী বোলিংয়ের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারল না। সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ ৯২ রানে বড় পরাজয় বরণ করল।

বাংলাদেশের শেষ ৮ উইকেট পড়েছে মাত্র ২৩ রানে। ২৫.৪ ওভারের সময় স্কোর ছিল ২ উইকেটে ১২০ রান। এখান থেকে মাত্র ৫৩ বলের ব্যবধানে শেষ ৮ উইকেট পড়ে যায়। এর মধ্যে ২৫ বলের ব্যবধানে শেষ ৭ উইকেটের পতন ঘটে, যেখানে গজনফর একাই নেন ৫টি উইকেট! এর আগে ওপেনার তানজিদ হাসানকে আউট করেছিলেন তিনি।

বাংলাদেশের এই আকস্মিক পতনের আগে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই ছিল। ১২ ওভারের মধ্যেই ৬৫ রানে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান ফিরে গেলেও, তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত ৫৫ রানের একটি জুটি গড়েছিলেন। এর আগে দ্বিতীয় উইকেটে নাজমুল ও সৌম্য ৫৩ রানের আরেকটি জুটি গড়েন। তবে এর পরই বাংলাদেশের ব্যাটিং তাসের ঘরের মতো ধসে পড়ে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪৭ রান করেন। সৌম্য সরকার করেন ৩৩ রান। মিরাজের ব্যাট থেকে আসে ২৮ রান।

গজনফরের একক দাপট ছাড়াও রশিদ খান ২৮ রানে ২ উইকেট শিকার করেন। মোহাম্মদ নবী ও ওমরজাই নেন ১টি করে উইকেট। এই জয়ে আফগানিস্তান তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল। শারজাতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (মোহাম্মদ নবী ৮৪, হাশমতউল্লাহ ৫২, খারোতি অপরাজিত ২৭, নাইব ২২, আতাল ২১; তাসকিন ৪/৫৩, মোস্তাফিজ ৪/৫৮, শরীফুল ১/৩২, মিরাজ ০/৩০, রিশাদ ০/৪৬, মাহমুদউল্লাহ ০/১১)।

বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৪৩ (নাজমুল ৪৭, সৌম্য ৩৩, মিরাজ ২৮, হৃদয় ১১, তানজিদ ৩; গজনফর ৬/২৬, রশিদ ২/২৮, নবী ১/২৩, ওমরজাই ১/১৬)।

ফল: আফগানিস্তান ৯২ রানে জয়লাভ করেছে।

ম্যাচসেরা: আল্লাহ গজনফর (আফগানিস্তান)।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..