1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
জুলাই সনদ নিয়ে কূটনৈতিক আলোচনায় এনসিপি

অনলাইন ডেস্ক ,

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের ধানমন্ডির বাসভবনে প্রাতরাশ বৈঠকে মিলিত হন তিন দেশের রাষ্ট্রদূত ও এনসিপি প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল।

দলের আন্তর্জাতিক সেলের প্রধান ও যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া নেতৃত্ব দেন এনসিপি প্রতিনিধি দলে। সঙ্গে ছিলেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও ইউরোপ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই জাতীয় সনদ, সংস্কার অগ্রগতি এবং আসন্ন নির্বাচনে এনসিপির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূতরা সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে আগ্রহ প্রকাশ করেন।

দুই পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..