1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে মুখ খুললেন ট্রাম্প - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে মুখ খুললেন ট্রাম্প

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার পঠিত
দল নিয়ে মুখ খুললেন ট্রাম্প

প্রাক্তন মিত্র, বর্তমান প্রতিদ্বন্দ্বী—মাস্ক-ট্রাম্পে রাজনীতির ভূমিকম্প!
অনলাইন ডেস্ক

সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ জুলাই) এয়ারফোর্স ওয়নে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করা নিছক এক হাস্যকর পদক্ষেপ।”

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিকভাবে দ্বিদলীয় ব্যবস্থা কার্যকর হয়ে আসছে। নতুন দল আনলে তা কেবল বিভ্রান্তির জন্ম দেবে এবং বাস্তব কোনো সুফল আনবে না বলে মন্তব্য করেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরেই ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ইঙ্গিত দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত শনিবার এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে মাস্ক আনুষ্ঠানিকভাবে জানান, রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে নতুন দলটি আত্মপ্রকাশ করেছে।

একসময় ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প ও মাস্ক। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে বড় অঙ্কের অনুদান দেন মাস্ক। এমনকি, নির্বাচনী প্রচারেও দৃশ্যমান ভূমিকা রাখেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প সরকারি ব্যয় হ্রাসে ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি অফিস’ গঠন করেন এবং মাস্ককে তার প্রধান হিসেবে নিয়োগ দেন। কিন্তু মাত্র ১৩০ দিনের মাথায় ট্রাম্পের সঙ্গে নীতিগত মতবিরোধের জেরে মাস্ক পদত্যাগ করেন। তখন থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে।

সম্প্রতি ট্রাম্পের বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’, যা করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল হিসেবে পাস হয়, তার কড়া সমালোচনা করে মাস্ক। পরদিনই তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন।

এই প্রেক্ষাপটে ট্রাম্প রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, “মাস্ককে সম্পূর্ণ দিশাহীন হতে দেখে গভীর দুঃখ হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..