1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লেবাননে আবারও ইসরায়েলের হামলা - Janatar Jagoron

লেবাননে আবারও ইসরায়েলের হামলা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত
লেবাননে আবারও ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের রক্তমাখা আঘাত!
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের আরেক দেশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত এক ডজনেরও বেশি মানুষ।

শুক্রবার (২৭ জুন) আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এতে অন্তত একজন নারী নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আলি আল-তাহের, কফার তেবনিত এবং নাবাতিয়েহ আল-ফোকারের বনাঞ্চল ও পার্বত্য এলাকায় কনকাশন রকেট নিক্ষেপ করে। এই বিস্ফোরণের প্রচণ্ড শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলার ১০ মিনিটের মধ্যেই ইসরায়েলি বিমানগুলো একই এলাকায় আবারও হামলা চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে, নাবাতিয়েহ শহরের একটি আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় একজন নারী নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবনের অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় আরও ৪ জন বেসামরিক আহত হয়েছেন। সবমিলিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের মাউন্ট শকিফে হিজবুল্লাহর একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষায়, হিজবুল্লাহ ওই ঘাঁটি পুনর্গঠন করতে চাচ্ছিল। তবে হিজবুল্লাহ এখনও এই হামলা বা ইসরায়েলের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে আক্রমণ শুরু করে, যা ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেয়। সরকারি হিসাব অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং অন্তত ১৭ হাজার আহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। লেবাননের অভিযোগ, যুদ্ধবিরতির পর ইসরায়েল ৩ হাজারেরও বেশি বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে অন্তত ২০৮ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে ২৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তেলআবিবের অনীহার কারণে সময় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবুও ইসরায়েল এখনও পাঁচটি সীমান্ত চৌকিতে অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..