1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যে কারণে আশা জাগিয়েও ‘জোকার টু’ হচ্ছে ফ্লপের শিকার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

যে কারণে আশা জাগিয়েও ‘জোকার টু’ হচ্ছে ফ্লপের শিকার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত
জোকার টু

২০১৯ সালে ‘জোকার’ চলচ্চিত্রটি মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে দ্বিতীয় পর্ব নিয়ে আগ্রহের অন্ত নেই। প্রথম পর্বটি বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে প্রচণ্ড সাড়া ফেলেছিলো। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিল। এমনকি অনেক দর্শক ছবিটি দেখে আবেগে কেঁদেও ফেলেছিলেন।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। গত ৪ অক্টোবর মুক্তি পেল ‘জোকার’ এর দ্বিতীয় পর্ব ‘জোকার: ফোলি আ ডিউক্স’। ছবিটি নির্মাণ করেছেন মার্কিন পরিচালক টড ফিলিপস। আগের কিস্তির সফলতা বিবেচনায় দ্বিতীয় পর্বটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে, এমনটাই ধারণা করা হচ্ছিল। ‘জোকার টু’র প্রচারণা ছিল ব্যাপক, তাই দর্শকদের আগ্রহ বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটিকে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশনও দেওয়া হয়েছিল। কিন্তু কি হলো শেষ পর্যন্ত?

দর্শকদের মতামত অনুযায়ী, আকাশ সমান প্রত্যাশা থাকলেও ছবিটি প্রচণ্ড হতাশাজনক। অনেকের মতে, এবারের সিক্যুয়েল তেমন কিছুই উপস্থাপন করতে পারেনি পরিচালক। রটেন টমেটোসের বিশ্লেষণে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ সমালোচক ভোট এবং ৩৯ শতাংশ দর্শক ভোট পেয়েছে।

কিছু দর্শক জানিয়েছেন, অতিরিক্ত মিউজিক ব্যবহার তাদের বিরক্ত করেছে। তবে এর বাইরেও স্ক্রিপ্টের অভাববোধের কথাও জানিয়েছেন তারা। মোটকথা, ‘জোকার’-এর সিক্যুয়েল থেকে দর্শকরা যে প্রত্যাশা করেছিলেন, তা তারা পাননি।

তবে চলচ্চিত্রটির শেষ পর্ব দেখে অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছেন। তাদের মতে, ‘জোকার: ফোলি আ ডিউক্স’-এর গভীরতা অনেক বেশি। কিছু দর্শক মনে করেন, ছবিটি একাধিকবার দেখার প্রয়োজন হতে পারে বিষয়বস্তু বোঝার জন্য।

এখন পর্যন্ত যারা সিনেমাটি পছন্দ করেছেন, তারা মনে করছেন, সিনেমার সমাপ্তি ইচ্ছাকৃতভাবে এভাবে তৈরি করা হয়েছে। এতে দর্শক বিভক্ত হবে এবং সিনেমাটি নিয়ে আরও আলোচনা হবে।

কিন্তু দর্শকদের এই হতাশা বক্স অফিসেও প্রভাব ফেলেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সঙ্গে সঙ্গেই ফিনিক্সের ‘জোকার টু’ ফ্লপের দিকে যাচ্ছে। উচ্চ প্রত্যাশা থাকলেও বক্স অফিসে ছবিটি লড়াই চালিয়ে যাচ্ছে। আগের পর্ব ‘জোকার’-এর তুলনায় আয় কম দেখাচ্ছে ‘জোকার-টু’।

বাণিজ্য বিশ্লেষক লুইজ ফার্নান্দোর একটি রিপোর্ট অনুসারে, জোয়াকিন ফিনিক্সের নেতৃত্বাধীন চলচ্চিত্রটি মুক্তির ছয় দিনের মধ্যে আয় করেছে ৮১.১ মিলিয়ন ডলার। যেখানে প্রথম পর্ব ‘জোকার’ একই সময়ের মধ্যে আয় করেছিল ১৫০ মিলিয়ন ডলার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..