মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ঈদের আনন্দে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছে ‘ছোটকাকু’! এবার মিশন মুন্সীগঞ্জের রহস্য উদঘাটন করবে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। শিশু-কিশোরদের প্রিয় সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোটকাকু চ্যাপ্টার-টু’ নির্মাণ করেছেন অনিমেষ আইচ। এবারের সিরিজে নতুন পর্বে চমকপ্রদ ঘটনা ও খুনের রহস্য জড়িত। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, আশনা হাবিব ভাবনা, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেক।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে এই সিরিজের প্রথম পর্ব ‘মিশন মুন্সিগঞ্জ’। এর পর প্রতিদিন একই সময়ে এটি দেখতে পাবেন দর্শকরা ঈদের অষ্টম দিন পর্যন্ত।

গল্পে দেখা যাবে, দেশের বিভিন্ন জায়গায় একাধিক খুনের ঘটনার খবর পেয়ে বিচলিত হন ছোটকাকু। খুনের সূত্র মুন্সীগঞ্জে গিয়েই মিলবে। মুন্সীগঞ্জে তিনজন খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান।
এছাড়া, ঈদের সময়ে ভাবনা অভিনীত একটি শর্টফিল্মও মুক্তি পাবে এবং দুটি সিনেমার কাজও প্রায় শেষ। অভিনেত্রী নিজেই জানালেন, তার অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমাটি কান উৎসবে জমা দেওয়ার পর, আন্তর্জাতিক উৎসবগুলো থেকেও মনোয়ন পেয়েছে।