মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নাটকীয়তা আর গুঞ্জনে সরগরম বিনোদন জগত! ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন এক আলোচনা জমে উঠেছে। দীর্ঘদিনের পরিচিত হলেও, সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে। বিশেষ করে আদালত চত্বরে পরীমনির পাশে শেখ সাদীকে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সাদী পরীমনির জামিনদার হওয়ায় বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
তবে এই গুঞ্জনকে আরও উসকে দেয় তাঁদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ। পরীমনি নিয়মিত সাদীর গাওয়া গান শেয়ার করছেন, আর সাদী ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। পাল্টা ইমোজি ফিরিয়ে দিচ্ছেন পরীমনিও! এই মিষ্টি খুনসুটি যে কেবল বন্ধুত্বের পর্যায়ে সীমাবদ্ধ নয়, তা নিয়ে অনেকেই নিশ্চিত হয়ে গেছেন।

এর মধ্যেই শেখ সাদীর এক রহস্যময় ফেসবুক পোস্ট ঘি ঢালে গুজবে। পোস্টে তিনি লেখেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ সঙ্গে জুড়ে দেন লাল হৃদয়ের ইমোজি! এ নিয়ে জল্পনা চরমে পৌঁছে যায়। উত্তরে পরীমনি রহস্যময় ইমোজি দিয়ে মন্তব্য করেন, ‘ওহ!’ যা অনেকের চোখে ইঙ্গিতপূর্ণ।
তবে ভালোবাসা দিবসের আগে নিজের মনের কথা প্রকাশ করতেই কি এমন পোস্ট? নাকি নিছকই মজার ছলে? সাদী অবশ্য জানিয়েছেন, ‘এটা ততটা সিরিয়াস কিছু নয়, কিন্তু সবাই যেন একটু বেশিই সিরিয়াসলি নিয়েছে!’
পরীমনির কাছে যখন সরাসরি প্রশ্ন রাখা হয়, তাঁদের সম্পর্ক আসলে কী, তিনি সাদীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন, ‘সাদী আমার জীবনে এক জাদুর মতো! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। খারাপ সময়ে যে আগলে রাখে, সে তো আশীর্বাদ।’
অন্যদিকে শেখ সাদী পরীমনিকে একজন ইতিবাচক মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তিনি বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি সব সময় তাঁর মঙ্গল কামনা করি।’
তবে সম্পর্কের বিষয়ে কেউই খোলাসা করছেন না, বরং একের পর এক রহস্য বাড়িয়েই চলেছেন! তাহলে কি নতুন এক প্রেমকাহিনির সূচনা হলো ঢালিউডে? উত্তরের অপেক্ষায় সবাই!