1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ বার পঠিত
মশিউর রহমান

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেপ্তারের খবর প্রকাশ পেয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান একটি খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়, মশিউর রহমানকে গতকাল রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে। তাঁকে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে আটক করা হয়।

মশিউর রহমান দীর্ঘদিন ধরে ডিএমপির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন এবং সর্বশেষ লালবাগ বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের শেষ সময়ে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

এ বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। সম্প্রতি, মশিউর রহমানকে ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..