1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় বজ্রপাতে কৃষকের গরুর মৃত্যু, পরিবারে নেমে এসেছে হাহাকার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

মনপুরায় বজ্রপাতে কৃষকের গরুর মৃত্যু, পরিবারে নেমে এসেছে হাহাকার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৩২ বার পঠিত
কৃষকের গরুর মৃত্যু

এক বজ্রপাতেই নিঃস্ব কৃষক, ভেঙে পড়লো সংসার!

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা যাওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আলাউদ্দিন জানান, সকালে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দে তাদের গোয়ালঘরের পাশে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তার দুটি গরু মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।

তিনি বলেন, “এই দুইটি গরু ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন আমি নিঃস্ব, কোথা থেকে চলবো বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, গরু দু’টি ছিল কৃষক আলাউদ্দিনের আয়ের একমাত্র উৎস। এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন, কিছুক্ষণ পরপর আহাজারি করছেন।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, “বজ্রপাতে কৃষকের দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি সহায়তা আসলে তাকে সহযোগিতা করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..