শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঝুমুর সরকারের গ্রেপ্তার বগুড়ায় আলোড়ন তুলেছে
বগুড়া জেলা প্রতিনিধি
শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ০৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় মামলা করা হয়। এই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।
তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।