1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাকরি দেওয়ার নামে অভিনব প্রতারণা ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

চাকরি দেওয়ার নামে অভিনব প্রতারণা !

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
চাকরি সংক্রান্ত প্রতারণা

চাকরির স্বপ্নে বিভোর? সাবধান, প্রতারক ফাঁদে অপেক্ষা করছে!
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

চাকরি দেয়ার নামে অভিনব প্রতারণার ফাঁদ পাতে জিল্লুর রহমান।
রাজশাহী মহানগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান (৩৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছে।

ঘটনার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নুরুজ্জামান তানিম ,জবস ইন রাজশাহীর, নামক একটি ফেসবুক গ্রুপে বেস্ট সাফাই লিমিটেড, নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে এবং এতে কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই।

বিজ্ঞাপনে দেওয়া ঠিকানানুযায়ী তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় মহানন্দা স্কুল অ্যান্ড কলেজ, উপশহর-২, হোল্ডিং নং-১২-তে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রার্থী ভাইভা দিতে আসেন। ভাইভা বোর্ডে উপস্থিত আসামি জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দেন এবং জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।

তানিম বিষয়টি সন্দেহজনক মনে করলে অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং তারাও একই অভিজ্ঞতা শেয়ার করেন। এমনকি দু’জন প্রার্থী স্বীকার করেন, তারাও আসামিকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।

পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে হেফাজতে গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আর ও কেউ জড়িত আছে কিনা , সে বিষয়ে তদন্ত চলছে ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..