1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চোর ধরিয়ে বিপাকে মেম্বার, সন্ত্রাসীর হামলায় সাংবাদিকও হাসপাতালে! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

চোর ধরিয়ে বিপাকে মেম্বার, সন্ত্রাসীর হামলায় সাংবাদিকও হাসপাতালে!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
বিপাকে মেম্বার

“ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসের রাজত্ব! ওয়ার্ড মেম্বারকে মারধর, সাংবাদিক আক্রান্ত!”
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চোর ধরে পুলিশের হাতে তুলে দেওয়াই কাল হলো স্থানীয় ওয়ার্ড মেম্বার মিঠু মিয়ার জন্য। সোমবার রাতে ধৃত চোরের জবানবন্দীতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—ঢাকা ও সিলেটের ভয়ঙ্কর আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্বে রয়েল নামে এক শীর্ষ সন্ত্রাসী ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় আসে চুরি, ছিনতাই ও ডাকাতির মিশনে।

ধৃত চোর জানায়, সিলেটের রক্তচক্ষু রুয়েল, ঢাকার কুখ্যাত রাসেল এবং মাদক কারবারি রুবেল মিয়ার নেতৃত্বে তারা মাধবপুরে আসে। চোর পুলিশের হাতে তুলে দেওয়ায় মিঠু মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তার বাড়িতে অতর্কিত হামলা চালায় এই সন্ত্রাসীরা।

মঙ্গলবার দুপুরে মিঠু মিয়ার বাড়িতে রীতিমতো হামলা চালায় রয়েল, রাসেল, রুবেল ও আরও কয়েকজন সন্ত্রাসী। আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি মিঠুকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে তারা। তার পরিবারের সদস্যদেরও রেহাই মেলেনি। এমনকি সেনাবাহিনীর সহযোগিতা চাইলেও রাসেল প্রকাশ্যে সেনাবাহিনীকে গালাগাল করে ফের হামলা চালায়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠালে মিঠু মিয়াকে ঘর থেকে উদ্ধার করা হয়। তবে সন্ত্রাসীরা হাসপাতালে নিতে বাধা দিলে পুলিশ আবার হস্তক্ষেপ করে তাকে নিরাপদে পাঠায়।

এদিকে সংবাদ সংগ্রহ করতে আসা এক সাংবাদিক রয়েলের হামলার শিকার হন। পেছন থেকে মাথায় আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি গোসাইতুলি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফুঁসছে জনতা। তদন্তে নেমেছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..