1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের বৈসু শোভাযাত্রা অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

খাগড়াছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের বৈসু শোভাযাত্রা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পঠিত
বৈসু শোভাযাত্রা

ঐতিহ্য, সংস্কৃতি আর সম্প্রীতির মেলবন্ধনে রঙিন হয়ে উঠল খাগড়াছড়ি শহর।

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালের দিকে শোভাযাত্রাটি খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে শুরু হয়ে ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে টাউন হল প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন খন্দকার।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, বৈসু উৎসব আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বন্ধনকে সুদৃঢ় করে। বৈসাবি উৎসবের আনন্দে সবাই একত্রিত হয়ে পারস্পরিক সম্প্রীতির ঐতিহ্যকে সম্মান জানাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহি গড়ইয়া ও বোতল নৃত্যসহ মনোজ্ঞ গান ও নৃত্য পরিবেশন করেন ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা। নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাজ পোশাকে এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন ত্রিপুরা জনগোষ্ঠীর ছেলে-মেয়ে, নারী-পুরুষসহ নানান শ্রেণী পেশার মানুষরা।

উল্লেখ্য, ১৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বৈসু উৎসব। চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন – তিনদিনব্যাপী এ উৎসব পালন করা হয়। প্রথম দিনকে বলা হয় হারি বৈসু, দ্বিতীয় দিনকে বৈসুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসিকতাল। মূলত আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..