1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভবতী মায়ের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভবতী মায়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
ভুল চিকিৎসা

মাতৃত্বের আশায় ক্লিনিকে এসে লাশ হয়ে ফিরলেন গর্ভবতী মা!

জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার সাবেক সদর থানার অন্তর্গত, বর্তমানে প্রস্তাবিত চন্দ্রগঞ্জ থানার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে একটি সরকারি স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসকের গাফিলতিতে এক গর্ভবতী মা মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোগীর স্বজনদের দাবি, ভুল চিকিৎসা ও দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

রোগীর এক আত্মীয় জানান, রাত ৩টা ১৫ মিনিটে প্রসব ব্যথা শুরু হলে তিনি রোগীকে ক্লিনিকে নিয়ে যান। তখন ডিউটিতে থাকা আকলিমা নামের এক নার্স জানান, সমস্যা নেই—ইঞ্জেকশন দিচ্ছেন, স্বাভাবিক প্রসব হবে।

কিন্তু সকাল ১০টা পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় নার্স আরও দুটি ইঞ্জেকশন দেন। এরপরে সন্তান জন্ম নিলেও রক্তপাত বন্ধ হচ্ছিল না। নার্সকে বারবার জানানো হলেও তিনি বলেন, “আস্তে আস্তে কমে যাবে।”

পরে আয়া এসে এক বোতল স্যালাইন দেন। কিছুক্ষণ পর রোগীর শরীর ঠান্ডা হয়ে গেলে আত্মীয়রা নার্সকে জানালে তিনি বলেন, রোগীর জ্বর এসেছে, বাড়ি থেকে কম্বল আনতে হবে। কিন্তু বাড়ি থেকে ফিরে দেখা যায়, রোগী নিথর।

পরীক্ষা করে একজন স্থানীয় ব্যক্তি নিশ্চিত করেন, রোগী মারা গেছেন।

এ ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন—যাতে আর কোনো মা প্রাণ হারাতে না হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..