শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
“শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হলেন কুয়েট, পুলিশ ও বাড়িওয়ালারা!”
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন ফুলবাড়ীগেট, খানাবাড়ী, যাবদীপুর, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোলসহ বিভিন্ন এলাকার ভাড়া বাড়িতে বসবাসকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আজ ০৯ এপ্রিল বুধবার সকাল ১০টায় কুয়েট প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ), বিভিন্ন হলের প্রভোস্ট, খানজাহান আলী, দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিরা এবং সম্মানিত বাড়ির মালিকগণ। তারা কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।