1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বগুড়ায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
সন্ত্রাসী হামলা

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় জেলা ছাত্রদল নেতা যোবায়ের (২৩)সহ পাঁচজনের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আওয়ামী লীগের ‘সন্ত্রাসী বাহিনী’ বলেই ছাত্রদল নেতাদের দাবি। ছুরিকাঘাতে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের রেল স্টেশন এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন– জেলা ছাত্রদল নেতা যোবায়ের ওরফে সাদিক, পিয়াল, নাঈম, তানভীর ও হাসান।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দলীয় বৈঠক শেষে ছাত্রদলের কয়েকজন নেতা রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় ইভটিজিংয়ের একটি ঘটনায় প্রতিবাদ করতেই অতর্কিত হামলায় মুখোমুখি হতে হয়।”

তিনি বলেন, ২০-২৫ জন মুখোশধারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ছাত্রদল নেতার অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনীর সদস্য। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন জানান, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে তিনি পূর্ব বিরোধের জেরেও এই হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..