1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নতুন কুঁড়ি স্কুলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগের এক যুগান্তকারী পদক্ষেপ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

নতুন কুঁড়ি স্কুলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগের এক যুগান্তকারী পদক্ষেপ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পঠিত
পদক্ষেপ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নতুন শিক্ষা দানে বড় উদ্যোগ!

কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী আজ খাগড়াছড়ির নতুন কুঁড়ি স্কুলের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেছে, যা খাগড়াছড়ির শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। আজ সকাল এগারোটার দিকে ২০৩ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ভবনটির উদ্বোধন করেন।

এ বিষয়ে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অডিটোরিয়াম ভবনটি খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

নবনির্মিত ভবনের ফিতা কেটে ফলক উন্মোচন করে ভবন ও স্কুল পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ অতিথিরা। পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সেনাবাহিনীর অবদান অপরিসীম, এবং আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব।”

জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী যে অবদান রেখে চলেছে, তা অনস্বীকার্য। আমরা সবসময় সেনাবাহিনীর পাশে থাকব, এবং এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একযোগে কাজ করব।”

উল্লেখযোগ্য উপস্থিতি ছিল খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর মোস্তফা আরেফিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান, এবং নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..