1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধর্ম ও মানবতার পথে প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরের অবদান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ধর্ম ও মানবতার পথে প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরের অবদান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পঠিত
প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরের অবদান

প্রকাশ দত্ত , রাউজান প্রতিনিধি, চট্রগ্রাম

স্মরণ সভায় অষ্টপরিষ্কার দান ও সংঘদান: প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরের ১৭তম প্রয়াণ দিবস উদযাপিত

রাউজানের উরকিরচরের প্রাচীন শান্তিময় বিহারে অনুষ্ঠিত হলো এক মহতী ধর্মীয় আয়োজন—বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা, কর্মবীর প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভা, অষ্টপরিষ্কার দান ও সংঘদান। ঐতিহ্যবাহী এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মানন্দ মহাথের, আর স্মরণীয় এই আয়োজন সঞ্চালনা করেন বিহার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক রতন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন পন্ডিত ধর্মরাজ বিহারের অধ্যক্ষ ধর্মদর্শন থের। বিশেষ আকর্ষণ ছিল প্রধান ধর্ম দেশনা, যা প্রদান করেন আবুরখীল মনোকামনা পূর্ণ বুদ্ধ ধাতু যাদীর প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ কট্টা পঞা ভিক্ষু।

শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ থের ধর্মীয় আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপতি রঞ্জন বড়ুয়া। এরপর পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বিহারের উপাসক দুলাল কান্তি বড়ুয়া।

সমগ্র আয়োজন জুড়ে ধর্ম দেশনা করেন খ্যাতনামা ধর্মগুরু ভদন্ত দেববংশ থের, ভদন্ত বুদ্ধানন্দ থের, ভদন্ত করুণাপ্রিয় থের, ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু, ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, ভদন্ত নাগসেন ভিক্ষু ও ভদন্ত উপতিষ্য ভিক্ষু।

অনুষ্ঠানে প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরের স্মৃতিচারণে আবেগঘন বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ—অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা সলিল বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিকলু বড়ুয়া, অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল, সহ-সভাপতি বিরু বড়ুয়া প্রমুখ।

এই মহতী আয়োজনের মাধ্যমে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, যা ধর্মীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..