1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে তাস ও টাকাসহ ৩ জুয়াড়ি আটক - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে তাস ও টাকাসহ ৩ জুয়াড়ি আটক

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে তাস ও টাকাসহ ৩ জুয়াড়ি আটক
this is a collected or created picture for Janatar Jagoron news.

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: তৌহিদুল ইসলাম (৩৮), মো: হালিম মিয়া (২৮) ও মো: ফরিদুল ইসলাম (২৭)। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: ফরহাদ হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি, রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে এবং ৩ জন কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..