1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত
শিশুর মর্মান্তিক মৃত্যু

বনি আমিন. মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় পুকুরে ডুবে আনান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার পর উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

শিশু আনান ওই এলাকার বাসিন্দা মো. রুবেলের ছেলে। পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ও আশপাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল আনান। কিছু সময় পর হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পান স্বজনরা।

পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও ছোট্ট শিশুটির এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, উপকূলীয় অঞ্চলে খোলা পুকুর ও জলাশয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। অসাবধানতা ও নজরদারির অভাবে শিশুদের এ ধরনের ঝুঁকিতে পড়তে হয় বলে তারা উল্লেখ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..