1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত
জামালপুরে মিথ্যা মামলা

মিথ্যা মামলা দিয়ে জমি দখল! জামালপুরে প্রতিবাদের ঝড়!
শাকিল, স্টাফ রিপোর্টার জামালপুর

জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার।

শনিবার সকালে শহরের হাটচন্দ্রা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আ: মজিদ, মজনু, রন্জু ও মজনুর স্ত্রী মোছা: মরিয়ম গংদের বিরদ্ধে জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ ও থানা-আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী একই এলাকার রুস্তম আলী ও তার ছেলে মো: শামীম ও শাহীন।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে শামীম ও শাহীন বলেন, জামালপুর সদরের অন্তর্গত চন্দ্রা মৌজার বিআরএস ৪১৯নং খতিয়ান ২০০৫ নং দাগের ১৩ শতাংশ ভূমি আমার পিতা মৃত ছোহরাব আলী নামে, উক্ত ভূমিতে বিআরএস রেকর্ডীয় বসত বাড়ী। আমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে থাকা বসত বাড়ীতে ঘরোয়া বন্টনে প্রাপ্ত হইয়া বসবাস করছি। আঃ মজিদ, মজনু, রঞ্জু, মজনুর স্ত্রী মোছা: মরিয়ম আমার দখলীয় বসত বাড়ীর ভূমি হইতে ০৪ শতাংশ ভূমি জোরামূলে বেদখল করার জন্য পায়তারা করে আসছে এবং লোক মুখে ০৪ শতাংশ ভূমির একটি জাল দলিল তৈরি করেছে বলে প্রকাশ করে। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ওই জমিতে গেলে আমাকে সহ আমার পারিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করবে এবং সুযোগ পেলে খুন করে ফেলবে।

এই বিষয় নিয়ে স্থানীয় লোকজন আপোষ-মিমাংসা করার চেষ্টা করলে আঃ মজিদ, মজনু, রঞ্জু, মজনুর স্ত্রী মোছা: মরিয়মকে ভুমিতে যেতে নিষেধ করলে তারা শালিসকারী গণমান্য ব্যাক্তিদের কথা অমান্য করে জোরপূর্বক আমার দখলীয় বসত বাড়ীর ০৪ শতাংশ জমিতে আমাকে প্রবেশে বাধা দেয়। আমরা স্থানীয় প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সুবিচার ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মজিদ গংদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..