বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
রঙিন আমে ভর করে সাফল্যের শিখরে উঠছেন সুভান!
বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ স্টাপ রিপোটার
আমের রাজধানীতে নতুন রঙিন জাতের আম নিয়ে স্বপ্ন দেখছেন, কোটি টাকার। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের গাজলুর রহমানের ছেলে সুভান আলী। তরুণ উদ্যোক্তা সুভান আলি প্রায় ৫০ বিঘা জমিতে মিয়াজাকি, ব্যানানা, সূর্য টিম, চাকপাতা, বিভিন্ন জাতের ব্যতিক্রম ধর্মী রঙিন আম চাষ শুরু করেছেন। প্রায় ৫০ বিঘা জমিতে তার থেকে ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে প্রায় তিন বছর আগে তিনি এই আম বাগান তৈরি শুরু করেন এবং তিনি আশা করছেন এখান থেকে প্রতিবছর ৬০ লক্ষ টাকা পারবেন।
সুভান আলী আরো বলেন শিক্ষিত বেকার যুবক চাকরির পিছনে না ঘুরে, আমবাগান সহ কৃষিক্ষেত্রে বিভিন্ন অবদান রাখে বিভিন্ন ট্রেনিং করে বেকারত্বর একটা সমাধান আসবে। সুভান আলী আরো বলেন ব্যাংকের সহজ শর্তে কৃষি ঋন পেলে আমি ব আরো ১০০ বিঘার বাগানে উন্নীত করতে পারবো। সুভান আলি বলেন কৃষি -সম্প্রসারণ অধিদপ্তর যদি বিদেশে আম বাজারজাত করনে ব্যবস্থা গ্রহন করে তাহলে বৈদেশিক মুদ্রা ও অর্জন করা সম্ভব হবে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মির্জাপুর ব্লকের রিয়াজ আহমেদ বলেন সুভান আলি একজন উদ্যমির পরিশ্রমী নিষ্ঠাবান তরুণ কৃষি উদ্যোক্তা। উ রিয়াজ আহমেদ সুভান আলিকে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন প্রকার কৃষি বিষয়ক ট্রেনিং কৃষি উপকরণ বিভিন্ন জাতের বিদেশি আমের চারা সরবরাহ করেন।
আমের জাত গুলো রং বে -রংয়ের হওয়ায় বাগানে প্রতিদিন অনেক নতুন নতুন কৃষিমনা মানুষ দেখতে আসছেন।
সুভান আলীর এই বাগানে প্রতিদিন ১০ জন শ্রমিক কাজ করে। এই বাগানে কাজ করে তাদের তাদের সংসার চলে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া বাগান সম্পর্কে বলেন আমি তার বাগানে তিন বার ভিজিট করেছি এবং চমৎকার একটি বিদেশী আমের বাগান তৈরি করেছেন। সুভান আলীর তাকে তার প্রয়োজনীয় ট্রেনিং এবং বিভিন্ন ধাপে ধাপে তাকে আমবাগানের চারা সরবরাহ, ট্রেনিংয়ে যুক্ত করেছেন বিদেশে আম রপ্তানির বিষয়ে যাথথত প্রক্রিয়া অনুসরণ করবেন। ও প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।