1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সাথে খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সাথে খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত
খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনায় সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পেশাদারিত্বের ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই এই পেশাটি শক্তিশালি না হলে রাষ্ট্র কাঠামোও দুর্বল হয়ে পড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, প্রেস কাউন্সিল সাংবাদিকদের খবরদারি প্রতিষ্ঠান নয়। তবে একজন সাংবাদিককে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। যেনো তার লেখনীর মাধ্যমে কোনো ভুল তথ্য প্রকাশ না পায়।

সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচএম আলাউদ্দিন, মোঃ মোস্তফা সরোয়ার, কাজী শামীম আহমেদ, দেবব্রত রায়, এসএম ইয়াসীন আরাফাত রুমী, আব্দুর রাজ্জাক রানা, কেএম জিয়াউস সাদাত, মুহাম্মদ নূরুজ্জামান, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..