1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সংস্কার ছাড়া নির্বাচন মানেই ফ্যাসিবাদের ছায়া আবার ফিরে আসবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংস্কার ছাড়া নির্বাচন মানেই ফ্যাসিবাদের ছায়া আবার ফিরে আসবে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পঠিত
সংস্কার ছাড়া নির্বাচন মানেই ফ্যাসিবাদের ছায়া আবার ফিরে আসবে

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কঠোর বার্তা দিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “দেশকে সঠিক পথে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার যদি সত্যিই গণতন্ত্রের পথে ফিরতে চায়, তবে বিগত ফ্যাসিবাদী শাসনের রেখে যাওয়া সংকটের সমাধান করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারো একনায়কতন্ত্র ফিরে আসবে।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “গত ৫৩ বছরে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার হয়েছে এ দেশের মানুষ। এর প্রতিক্রিয়ায় জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিপ্লব সংঘটিত হয়েছে। বুলেটের সামনে বুক পেতে হাজারো তরুণ প্রাণ হারিয়েছে, ৩০ হাজারেরও বেশি আহত হয়েছে।”

বর্তমান অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে হামিদুর রহমান আযাদ বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করতে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তারপর জাতীয় নির্বাচন। সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় আসন পুনর্বিন্যাস করতে হবে। একইসঙ্গে বিগত শাসকদের দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে তা হয়নি। সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদ, যা আইনের দৃষ্টিতে সব নাগরিককে সমান অধিকার দেয়, সেটি কার্যকর হয়নি।”

আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “৫ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচির আভাস পেয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যান। ১৫ বছর ধরে শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখানো হয়েছিল, কিন্তু সেই দিন ছাত্র-জনতা ফুঁসে উঠে ক্রেন দিয়ে সেই মিথ্যাচার ছুড়ে ফেলেছে।”

তিনি আরও বলেন, “বিগত সরকার সম্পদের সঠিক ব্যবহার না করে লুটপাটে ব্যস্ত ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো ছাত্রলীগ দখলে রেখে সামরিক ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। ফলে মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। অথচ শুধু সামুদ্রিক সম্পদ ব্যবহারের মাধ্যমে দেশের ছয় মাসের অর্থনৈতিক চাহিদা মেটানো সম্ভব ছিল।”

হামিদুর রহমান আযাদ বলেন, “যে স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। এ অভিযোগের যথাযথ বিচার করতে হবে। একইসঙ্গে স্বৈরশাসনের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “দেশনেতা আজাহার ইসলামসহ সব রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। জামায়াতের নেতাকর্মীদের ওপর অন্যায় দমন-পীড়ন বন্ধ করতে হবে।”

ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সঞ্চালনায় এই জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হুসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য শামসুল ইসলাম আল-বরাটী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মাদ বদরুদ্দীন, সেক্রেটারি জেনারেল আব্দুল ওহাব, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যা, জেলা নায়েবে আমীর আবু হারেস মোল্যা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..