1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল তিনজনের - Janatar Jagoron

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত
নেত্রকোনায় বজ্রপাত

নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে মাছ ধরতে যান। সকাল সাড়ে ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।

এদিকে একই দিন ভোর ৫টার দিকে মদন উপজেলার কাইটাল গ্রামের বাসিন্দা ও একটি ইটভাটার শ্রমিক রাজিব বাড়ির পাশ থেকে মাছ ধরার বাইর তুলতে গেলে বজ্রপাতে নিহত হন। তিনি সোনালী মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, রাজিবের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..