1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রোটিনের ঘাটতি কি আপনাকেও ভুগাচ্ছে? জেনে নিন লক্ষণ ও সমাধান - Janatar Jagoron

প্রোটিনের ঘাটতি কি আপনাকেও ভুগাচ্ছে? জেনে নিন লক্ষণ ও সমাধান

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

সাদিকা জাহান

নানা শারীরিক সমস্যার মূল হতে পারে প্রোটিনের অভাব। তাই শরীরে পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করা খুবই জরুরি। কিছু লক্ষণের মাধ্যমে সহজেই বোঝা যায় শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে কি না।

সুস্থতার জন্য সঠিক পুষ্টি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শরীরে প্রোটিনের অভাব দেখা দিতে পারে, যা প্রথমে বোঝা না গেলেও সময়ের সঙ্গে গুরুতর সমস্যার সৃষ্টি করে। প্রোটিনের ঘাটতির ফলে শরীরে নানা পরিবর্তন দেখা দেয়—অনেকের কর্মশক্তি হ্রাস পায়, কারও হজম ক্ষমতা দুর্বল হয়, আবার কারও ইনসুলিন উৎপাদনে ব্যাঘাত ঘটে। তবে এসব সমস্যা তীব্র হওয়ার আগেই লক্ষণগুলো চিহ্নিত করা দরকার।

প্রোটিনের অভাব শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই শরীর যথেষ্ট প্রোটিন পাচ্ছে কি না, তা লক্ষ রাখা জরুরি। কিছু সাধারণ লক্ষণ দেখে এটি সহজেই বোঝা সম্ভব।

ঘন ঘন ক্ষুধাবোধ: প্রোটিনযুক্ত খাবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সহায়ক। কিন্তু শরীরে প্রোটিনের ঘাটতি হলে বারবার খিদে পেতে পারে, যা স্বাস্থ্যের জন্য সতর্কবার্তা হতে পারে।

রক্তে শর্করার ভারসাম্যহীনতা: প্রোটিন ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই মাছ, ডিম, বাদাম, ডালসহ প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া প্রয়োজন।

চুল পড়া ও ত্বকের রুক্ষতা: শুধু সুস্থতার জন্যই নয়, ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষাতেও প্রোটিন প্রয়োজন। প্রোটিনের ঘাটতি হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুল ঝরে পড়তে শুরু করে।

ক্ষত শুকাতে দেরি: শরীরের ক্ষত সারাতে প্রোটিন অত্যন্ত কার্যকর। যদি কোনো ক্ষত দীর্ঘদিন না শুকায়, তবে তা শরীরে প্রোটিনের অভাবের ইঙ্গিত হতে পারে।

দীর্ঘস্থায়ী ক্লান্তি: প্রোটিন শরীরে শক্তি জোগায়। প্রোটিনের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে। যদি পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন অবসাদ অনুভূত হয়, তবে বুঝতে হবে শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..