1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদের শুভেচ্ছায় কুকুরের কার্টুন : প্রথম আলোর বিরুদ্ধে মামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ঈদের শুভেচ্ছায় কুকুরের কার্টুন : প্রথম আলোর বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
ঈদের শুভেচ্ছায় কুকুরের কার্টুন : প্রথম আলোর বিরুদ্ধে মামলা

ঈদের শুভেচ্ছায় কুকুরের কার্টুন : প্রথম আলোর বিরুদ্ধে মামলা‘ঈদ মোবারক’ লেখা ব্যঙ্গচিত্রে কুকুরের ছবি—এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক ডিজাইনারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে তদন্ত করে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরান হোসেন।

এর আগে, গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম নামের একজন নাগরিক মামলার আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় ঈদ মোবারক শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়, যেখানে একটি কুকুরের ছবি ছিল। এই ব্যঙ্গচিত্র ইসলামের পবিত্র ঈদ উৎসবকে কটাক্ষ ও অবমাননা করেছে বলে দাবি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, দেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে প্রথম আলো মুসলিমদের ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসবকে নিয়ে এই ধরনের ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে স্পষ্টতই ঈদের পবিত্রতাকে আঘাত করেছে। কুকুরের কার্টুনের মাধ্যমে মানুষের ঈদের আনন্দকে উপহাস করার অপচেষ্টা চালানো হয়েছে।

এছাড়া মামলার এজাহারে এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা হয়, যার মাধ্যমে ঈদের পবিত্রতা ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে হেয় করার অপচেষ্টা চালিয়েছে আসামিরা। তারা সচেতনভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পবিত্র ঈদকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে অপমানিত করেছে।
অনলাইন ডেস্ক


পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..