বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সাবেক অধিনায়ক দুর্জয় রিমান্ডে, চমকে উঠেছে ক্রিকেটমহল!
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, দুপুরে দুর্জয়কে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের অনুমতি দেন।
বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। একই আসন থেকে পরের সংসদেও নির্বাচিত হন তিনি। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।