1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : সারজিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল - Janatar Jagoron

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : সারজিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
সারজিসের বিরুদ্ধে অভিযোগ

একটি স্ট্যাটাসেই আইনি ঝড়ে পড়লেন সারজিস আলম!
অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের সর্বোচ্চ আদালতকে নিয়ে দেওয়া এক স্ট্যাটাসকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক বিজ্ঞ আইনজীবী।

গত শনিবার (২৪ মে) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন এই আইনি নোটিশ পাঠান, আর আজ বুধবার (২৮ মে) কোনো জবাব না পেয়ে হাইকোর্টে অভিযোগ দাখিল করেন তিনি।

নোটিশে বলা হয়, ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসের কারণে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে নোটিশ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে দেশের জনগণের কাছেও ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী।

অ্যাডভোকেট জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণার ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে ২২ মে সকাল ১১টায় রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

এই রায় ঘোষণার ঠিক ৪৯ মিনিট পর, অর্থাৎ ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

নোটিশে আরও বলা হয়, উক্ত স্ট্যাটাসে ব্যবহৃত ভাষা বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করে। এটি সরাসরি দেশের উচ্চ আদালতের প্রতি অবমাননাকর মনোভাব প্রতিফলিত করে, যা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..