1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সৌজন্য সাক্ষাৎ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সৌজন্য সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত
নতুন বাংলাদেশ নিয়ে এনসিপি-জার্মানি বৈঠক

অনলাইন ডেস্ক ,

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত জার্মান দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত এনসিপি নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং নতুন বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এনসিপি’র পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও সাইফ মোস্তাফিজ, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে রাষ্ট্রদূত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পটভূমি, চলমান সংস্কার উদ্যোগ, আগামীর নির্বাচন এবং নতুন বাংলাদেশ গঠনে এনসিপি’র ২৪ দফা ইশতেহার নিয়ে বিস্তারিত জানতে চান। এনসিপি নেতারা নতুন প্রজন্মভিত্তিক রাজনীতি ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন।

এসময় উভয় পক্ষ জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। পাশাপাশি, জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান এনসিপি নেতারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..