1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোনালদোর পাশে দুই বোন, সমালোচনায় অঁরি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রোনালদোর পাশে দুই বোন, সমালোচনায় অঁরি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬৪ বার পঠিত
রোনালদোর সমালোচনা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর তার পারফরম্যান্স নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হলে, তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দুই বোন এলমা আভেইরো ও কাতিয়া আভেইরো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক প্রতিক্রিয়ায় তারা ব্যক্তিগতভাবে রোনালদোকে দায়ী না করে পুরো দলের পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়েছেন।

ম্যাচটিতে রোনালদো নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। পুরো ৯০ মিনিটে তিনি মাত্র ২৫ বার বল স্পর্শ করেন, যা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পূর্ণ সময় খেলে তার সর্বনিম্ন। পাশাপাশি বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ গোল করতে না পারার রেকর্ডও আরও দীর্ঘ হয়েছে।

এই পরিসংখ্যান সামনে আসার পর সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকার পারফরম্যান্স নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

তবে এলমা আভেইরো মনে করেন, ম্যাচের ফল পর্তুগালের পক্ষে যেতে পারত। ইনস্টাগ্রামে রোনালদোর একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুরুটা কঠিন হতে পারে, কিন্তু শেষটা ভালো হবে। মাঠে যারা খেলে, তারাই চাপের বাস্তবতা বোঝে। বাইরে থেকে মন্তব্য করা সহজ। আর এভাবে জয় হাতছাড়া হলে সেটি মেনে নেওয়াও সহজ নয়।’

অন্যদিকে কাতিয়া আভেইরোও ভাইয়ের সমর্থনে বক্তব্য দেন। তার মতে, ম্যাচের একটি পর্যায়ে পর্তুগাল দল তাদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে। তিনি লেখেন, ‘হঠাৎ করেই সবাই যেন একে অপরকে পাস দেওয়া, বল পুনরুদ্ধার করা এবং দ্রুত পাল্টা আক্রমণ গড়ে তোলা ভুলে গিয়েছিল। পুরো খেলাই মাঝমাঠ ও রক্ষণভাগে সীমাবদ্ধ হয়ে পড়ে। অদ্ভুত এক বিশ্বকাপ, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

যেখানে পরিবারের সদস্যরা রোনালদোর পাশে দাঁড়িয়েছেন, সেখানে তার পারফরম্যান্স নিয়ে ভিন্ন মত দিয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। তার মতে, ব্যক্তিগতভাবে গোল করার অতিরিক্ত আগ্রহ দলের আক্রমণভাগের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করেছে।

অঁরি বলেন, ‘দলের গোল প্রয়োজন, ব্যক্তিগত গোল নয়। গোল করার তাড়নায় সে ব্রুনো ফার্নান্দেজের অবস্থানেও চলে যাচ্ছিল। এতে প্রতিপক্ষের জন্য রক্ষণ সামলানো আরও সহজ হয়ে গেছে।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পর্তুগালের। ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে রবার্তো মার্তিনেজের দল। সেই ম্যাচেই সমালোচনার জবাব দেওয়ার সুযোগ থাকবে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..