1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খেলার ছলে চলছে অশ্লীলতা, সেলিব্রেটি ক্রিকেট নাকি বিনোদনের নামে প্রহসন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

খেলার ছলে চলছে অশ্লীলতা, সেলিব্রেটি ক্রিকেট নাকি বিনোদনের নামে প্রহসন?

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত
ক্রিকেটে চলছে অশ্লীলতার প্রদর্শনী

খেলাধুলার নামে অশ্লীলতা, কোথায় নৈতিকতা?
খান সাইফুল সোহাগ, জনতার জাগরণ


ক্রিকেট—এটি শুধুই একটি খেলা নয়, এটি বাঙালির আবেগ, আত্মার স্পন্দন, সম্মান আর সংস্কৃতির অমূল্য অংশ। এই খেলা মানেই ছিল ঘাম ঝরানো পরিশ্রম, খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ এবং জাতির সম্মানের প্রতিচ্ছবি। কিন্তু আজ সেই ক্রিকেটই পরিণত হয়েছে এক রকম হাস্যকর বিনোদনে, যেখানে খেলার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফ্যাশন, ক্যামেরা অ্যাঙ্গেল আর কৃত্রিম গ্ল্যামার।

সেলিব্রেটি ক্রিকেট নামে যা মাঠে হচ্ছে, তা আদৌ কি খেলা? নাকি নিছক এক ‘শো’? ক্রিকেটের নাম ব্যবহার করে একটি গ্ল্যামার-বোঝাই চিত্রনাট্যের মোড়কে সাজিয়ে দেওয়া হয়েছে এমন কিছু যা দেখলে সাধারণ দর্শক বিস্মিত, বিব্রত ও ক্ষুব্ধ হন। মাঠে নামছেন অভিনেত্রী, মডেল কিংবা সোশ্যাল মিডিয়ার তথাকথিত তারকারা, যাদের অনেকের কাছে ব্যাট ধরা বা বল কিভাবে ধরতে হয়, সেই বুনিয়াদি জ্ঞানই নেই। অথচ তারা নামছেন ম্যাচ খেলতে, ক্যামেরার সামনে স্টাইল দেখাতে, আর খেলার চেয়ে বেশিক্ষণ দখল করে রাখছেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকা।

মেয়েদের পরনে ক্রিকেট ড্রেস নয়, বরং শরীর উন্মোচনকারী ফ্যাশন-শো টাইপ পোশাক। কেউ যেন ক্রিকেট খেলতে নয়, এসেছেন র‍্যাম্পে হাঁটতে। কারও ব্যাটের চেয়ে মেকআপ কিট বেশি গুরুত্বপূর্ণ, তো কেউ আবার ক্যাচ ধরার আগেই সেলফির পোজ তৈরি করছেন। দর্শক হতবাক, এই বলে যে “বল কিভাবে ধরা হয় সেটাও কি ভুলে গেছে?”

সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এই সমস্ত কিছু হচ্ছে ‘ক্রিকেট’-এর ব্যানারে। একজন দর্শক হিসেবে যেটা মেনে নেওয়া কষ্টকর, তা হলো—এই কনটেন্টগুলো কেবল চোখের বিনোদন নয়, বরং নৈতিকতার অবক্ষয়ের একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অশ্লীল শর্টস, টাইট ফিটিং পোশাক এবং অপ্রাসঙ্গিক ক্যামেরা শটের মাধ্যমে যা তুলে ধরা হচ্ছে, তা একরকম ‘অশ্লীলতা প্রমোশন’ ছাড়া কিছুই নয়।

এই নামে মাঠে যেটা হচ্ছে, সেটার নাম ‘সেলিব্রেটি ক্রিকেট’ হলেও, বাস্তবতা বলছে এটা এক ধরনের ‘অশ্লীলতা প্রোমোটার ড্রামা’। এখানে নেই খেলার সেই হার্ডকোর প্যাশন, নেই কোনো কৌশলগত উপস্থাপন, নেই প্রতিদ্বন্দ্বিতা—আছে শুধুই মেকআপ, হাসি-ঠাট্টা, স্টাইলের ঝলকানি আর এক ধরনের দৃষ্টিকটূ বিনোদন।

এখন প্রশ্ন উঠেছে—যে খেলা আমাদের গর্বের জায়গা ছিল, সেটা কি আজ অপমানের কেন্দ্রে পরিণত হয়েছে? বিনোদনের নামে যদি ক্রিকেটকে এইভাবে রূপান্তর করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে এই ‘নাটকীয় ক্রিকেট’ দেখে?

আমরা কি সত্যিই এটাকে ক্রিকেট বলব? নাকি এটা শুধু কিছু সেলিব্রেটির ‘নষ্টামির’ এক নতুন মাধ্যম?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..